...|...|...

জাতীয়

গঙ্গা পানি বণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫৯ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:০৮
Shares
গঙ্গা পানি বণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নবায়ন নয় গঙ্গা পানি বণ্টন নিয়ে ভারতের সাথে নতুন চুক্তি চায় বাংলাদেশ। নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ রাখার পাশাপাশি দেশের স্বার্থ রক্ষার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে নদী নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি নদী। তবে শিল্পায়ন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে নদীর ওপর। নদী দূষণের মূল কারণ বের করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বুড়িগঙ্গা নদী এখনও চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা মহানগরে প্রতিদিন হাজার ৯০০ মিলিয়ন লিটার পানির বর্জ্য তৈরি হয়। এর মধ্যে হাজার ৫০০ মিলিয়ন লিটার বর্জ্য নদীতে যায়। এর ফলে বছরে বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।