বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দামে বড় পতন হয়েছে। গত শুক্রবার এর দাম ৫ দশমিক ১০ শতাংশ কমে ৫৫ হাজার ৮৩০ ডলারে নেমে আসে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
এর আগে একই দিনে বিটকয়েনের দাম ৩ দশমিক ৫৭ শতাংশ কমে ৫৬ হাজার ৮১৩ ডলার ৬৮ সেন্টে নেমেছিল।
শুক্রবার বিটকয়েনের দাম ৬০ হাজার ডলারের নিচেও নেমে যায়। গত জুলাইয়ের পর এবারই প্রথম এই গুরুত্বপূর্ণ সীমার নিচে নামে ক্রিপ্টোকারেন্সিটি।
বাজার বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতের কোম্পানিগুলোর অতিরিক্ত বাজারমূল্য নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। বিশেষ করে এআই অবকাঠামোতে বিপুল বিনিয়োগের বিপরীতে প্রত্যাশিত মুনাফা আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন। এর প্রভাব পড়েছে বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির বাজারেও।


