...|...|...

বিশ্ব

যুদ্ধাহত ৭০ শতাংশ ইসরায়েলি সেনা ফিরেছেন কর্মস্থলে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১:১১
Shares
যুদ্ধাহত ৭০ শতাংশ ইসরায়েলি সেনা ফিরেছেন কর্মস্থলে

ছবি: সংগৃহীত

গত তিন বছরে যুদ্ধে আহত ইসরায়েলি সেনাদের প্রায় ৭০ শতাংশ আবার দায়িত্বে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৩১ হাজার আহত সেনা সংশ্লিষ্ট বিভাগের নিবন্ধনে রয়েছেন।

রবিবার (২২ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া ‘ইসরায়েলি সামরিক ব্যবস্থায় আহত ব্যক্তি ও শত্রুতামূলক কর্মকাণ্ডের শিকারদের প্রতি সম্মান সপ্তাহ’ উপলক্ষে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, গত তিন বছরে যুদ্ধে আহত হওয়া সেনাদের বড় একটি অংশ পুনরায় সামরিক দায়িত্বে যোগ দিয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ বর্তমানে আবারও সেবায় ফিরেছেন।