...|...|...

বিশ্ব

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:৪৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৮
Shares
কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ছবি: সংগৃহীত

কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত একটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা (IRNA) জানিয়েছে, কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরানি সেনাবাহিনী।

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, হামলায় ওই ঘাঁটিতে থাকা মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছিল, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।