...|...|...

বিশ্ব

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের বেশি কারাদণ্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:১১
Shares
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি নাগরিকের ২৭ বছরের বেশি কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে মার্কিন বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার প্রতিশোধ নিতে এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ৪৮ বছর বয়সী আসিফ মার্চেন্টকে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা এবং অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

নিউইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল আদালতে প্রমাণিত হয়, যুক্তরাষ্ট্রের কোনো রাজনীতিক বা সরকারি কর্মকর্তাকে হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করেছিলেন মার্চেন্ট। ২০২৪ সালের জুলাইয়ে তাকে গ্রেফতার করা হয়।

তবে বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, আদালতে দেওয়া সাক্ষ্যে মার্চেন্ট দাবি করেন, তেহরানে অবস্থানরত পরিবারের সদস্যদের আইআরজিসির হাত থেকে রক্ষা করতে তাকে এই ষড়যন্ত্রে বাধ্য করা হয়েছিল।

তিনি আরও দাবি করেন, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার নির্দেশ তাকে দেওয়া হয়নি।