কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ হওয়া একমাত্র সন্তান অপ্রতিমের লাশ উদ্ধার হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামে লালমাই পাহাড়ের নির্জন স্থানে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়।
এর আগে শুক্রবার বিকাল ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। এ ঘটনায় রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। ১৩ বছর বয়সী অপ্রতীম ছিল সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
তার মা নাহিদা বেগম ফেসবুক স্ট্যাটাসে জানান, দুপুরে মায়ের আইফোন নিয়ে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয় বন্ধুদের সাথে। এরপর থেকে আর খোঁজ মেলেনি তার।

