...|...|...

বিনোদন

কারিনার মা হওয়ার গুঞ্জন নিয়ে যা জানা গেল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৩:১৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১৩
Shares
কারিনার মা হওয়ার গুঞ্জন নিয়ে যা জানা গেল

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর তৃতীয় সন্তানের মা হচ্ছেন! সম্প্রতি এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জিম থেকে বের হওয়ার সময় কারিনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে গুঞ্জন ডানা মেলে। ভিডিওতে তার পেট কিছুটা স্ফীত দেখাচ্ছিল। তা দেখে অনেক নেটিজেন মনে করেন, কারিনা হয়তো তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।

তবে, সম্প্রতি কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে, ভাইরাল ভিডিওতে তার যেবেবি বাম্পদেখা গিয়েছিল, সেটি আসলে কোনো গর্ভধারণের লক্ষণ নয়। বরং ছুটি কাটানো, অতিরিক্ত পাস্তা পিৎজা খাওয়া এবং একটিখারাপ ক্যামেরা অ্যাঙ্গেলেরকারণেই তাকে এমন দেখাচ্ছিল। মজার ছলে তারা বলেন, এটি কেবলই খাবারের কারণে পেট ফোলা বাপিৎজা টামি

অন্যদিকে, তার ননদ সাবা আলি খান পতৌদিও কারিনার গর্ভধারণের গুঞ্জন নাকচ করে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, এটি হয়তো একটিখারাপ অ্যাঙ্গেল মজার ছলে সাবা আরও জানান, গুঞ্জনটি সত্যি হলে তিনি খুশিই হতেন। তবে একই সাথে তিনি সবাইকে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে এভাবে অনুমান না করার অনুরোধ জানান।

বর্তমানে কারিনা তার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মেঘনা গুলজারের আপকামিং ক্রাইম-থ্রিলারদায়রাসিনেমায় তাকে দেখা যাবে। যা আগামী ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে তার সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন। ছাড়া সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় এবং পিএস মিথরনের পরিচালনায় একটি পৌরাণিক জঙ্গল অ্যাডভেঞ্চারভিত্তিক হিন্দি সিনেমায় ধানুশের বিপরীতে অভিনয়ের জন্যও কারিনার সাথে আলোচনা চলছে বলে জানা গেছে।