...|...|...

সারাদেশ

কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন, স্থান পরিদর্শনে তথ্যসচিব

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, রাত ৮:২৫
Shares
কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন, স্থান পরিদর্শনে তথ্যসচিব

তথ্যসচিব মাহবুবা ফারজানা। ছবি: টাইমস টুডে

বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা কক্সবাজার তথ্য কমপ্লেক্স ভবনের ভূমি অধিগ্রহণের স্থান নির্বাচনের লক্ষ্যে জায়গা পরিদর্শন করেছেন। 

তিনি শুক্রবার (৯ অক্টোবর) বিকালে তথ্য কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য শহরের কলাতলী আদর্শগ্রামে দুটি জায়গা ও খুরুশকুলে একটি মোট তিনটি জায়গা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তথ্যসচিব প্রয়োজনীয় নির্দেশনা দেন। এসময় তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, জেলা পর্যায়ে আধুনিক তথ্যকেন্দ্র গড়ে তুলে জেলা তথ্য অফিসের সেবাদান সক্ষমতা বৃদ্ধি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সুবিধা সম্প্রসারণ এবং সুস্থ ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে জনসচেতনতা ও সংস্কৃতির বিকাশ ঘটানো।

নির্মাণাধীন তথ্য কমপ্লেক্সে থাকবে ডিজিটাল মাল্টিপারপাস সিনেমা হল, ইন্টারনেট, সাইবার ক্যাফে, ডিজিটাল আর্কাইভ, আইসিটি ল্যাবসহ অন্যান্য আধুনিক সুবিধা। আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত এসব তথ্য কমপ্লেক্স ছাত্রছাত্রী, যুবসমাজ, গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্রপ্রেমীদের মেলবন্ধন হিসেবে কাজ করবে।