...|...|...

বিশ্ব

ওমান উপসাগরে পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩৬ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৮
Shares
ওমান উপসাগরে পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

ওমান উপসাগরে একটি পণ্যবাহী জাহাজে অগ্নিকাণ্ডের পর সেখান থেকে ২২ জনকে উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ন্যাশনাল গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই আরব দেশের নাগরিক। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

রবিবার (৮ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল গার্ড জানায়, জাহাজটিতে আগুন লাগার খবর দিয়ে সাহায্য চান এর নাবিকেরা। খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযানে নামে বিশেষায়িত দল। তারা জাহাজটির অবস্থান শনাক্ত করে সেখানে থাকা ২২ জনকে নিরাপদে উদ্ধার করে।

বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের সবার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তবে জাহাজটিতে কী কারণে আগুন লেগেছে, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।

এদিকে হরমুজ প্রণালির কাছে দুটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যাওয়ার দাবি করার পরই ওমান উপসাগরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।