...|...|...

বিশ্ব

এশিয়ার দুই দেশে ভয়াবহ ভূমিকম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, সকাল ১১:০৪
Shares
এশিয়ার দুই দেশে ভয়াবহ ভূমিকম্প

ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) এ তথ্য জানিয়েছে।

আফগান সংবাদমাধ্যম তোলোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। তবে ভূমিকম্পের পরপরই সেখানে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং উত্তরের গিলগিত-বালতিস্তান অঞ্চলের বিভিন্ন স্থানেও কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানেও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ভূমিকম্পের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হালনাগাদ তথ্যের অপেক্ষা রয়েছে।