চীনের জিজাং-চিংহাই সীমান্ত অঞ্চলে ৫.৭৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৯ দশমিক ৪ কিলোমিটার।
ভূমিকম্প সতর্কবার্তা প্রদানকারী ওয়েবসাইট ‘মাই আর্থকোয়েক অ্যালার্টস’-এর তথ্য অনুযায়ী, রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টা ২৫ মিনিট ৫৮ সেকেন্ড ইউটিসিতে ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
ওয়েবসাইটটির তথ্যে ভূমিকম্পটির অবস্থান দেখানো হয়েছে ৩২ দশমিক ৪৪৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪ দশমিক ০১৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এতে দুর্বলভাবে নির্মিত ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


