...|...|...

বিশ্ব

হুথিদের ছোড়া ১০ ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সৌদি আরব

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪:২৭ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩০
Shares
হুথিদের ছোড়া ১০ ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সৌদি আরব

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি যোদ্ধাদের ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব। দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

রবিবার (২৫ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে গঠিত সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, হুথি মিলিশিয়াদের ছোড়া ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলীয় এলাকায় প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এদিকে, লোহিত সাগরের প্রবেশপথ বাব আল-মানদেব প্রণালীর কাছে হুথিদের নিয়ন্ত্রণে থাকা উপকূলীয় অঞ্চল পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করেছে ইয়েমেনের সরকারি বাহিনী।

উল্লেখ্য, গত মাসে ইয়েমেনে সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করে। এর ফলে ২০২২ সাল থেকে মোটামুটি কার্যকর থাকা জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি ভেঙে পড়েছে।