...|...|...

বিশ্ব

ইরানের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিত, নতুন যুদ্ধের সূচনা!

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৩ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:৪৬
Shares
ইরানের আকাশে মার্কিন ড্রোন ভূপাতিত, নতুন যুদ্ধের সূচনা!

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার তীব্র আশঙ্কার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসের আকাশে একটি মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। 

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আধা-সরকারি বার্তা সংস্থা ‘তাসনিম’ জানিয়েছে যে ধ্বংস হওয়া ওই ড্রোনটি একটি যুক্তরাষ্ট্র উৎপাদিত ‘লুডাস’ বা লো-কস্ট আনক্রুড কম্ব্যাট অ্যাটাক সিস্টেম ড্রোন।

এর আগে, গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র চাইলে আজ রোববারই ইরানের ওপর সামরিক হামলা চালাতে পারে, কিংবা দেশটির সাথে একটি চুক্তিতেও পৌঁছাতে পারে। এছাড়া ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের যুদ্ধজাহাজে থাকা যুদ্ধবিমানগুলোকে যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হচ্ছে।