ইরানের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলি ভূখণ্ডকে পুরোপুরি বসবাসের অযোগ্য করে দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির একজন শীর্ষস্থানীয় সংসদ সদস্য।
রবিবার (২৫ অক্টোবর) হিব্রু ভাষায় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই হুমকি দিয়েছেন তিনি।
ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি তার সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে হিব্রু ভাষায় লিখেছেন যে, ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হলে দখলকৃত ভূখণ্ডগুলো এক ঘণ্টারও কম সময়ের মধ্যে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
ইব্রাহিম আজিজি জোর দিয়ে বলেন, জেনে রাখুন, আমাদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের জবাবে দখলকৃত ভূখণ্ডগুলোকে বসবাসের অযোগ্য করে তুলতে এক ঘণ্টারও কম সময় লাগবে।
তার ওই পোস্টের সাথে ইসরায়েলি শাসকগোষ্ঠীর সমস্ত অবকাঠামো সংবলিত একটি ছবিও প্রকাশ করা হয়েছে।


