...|...|...

বিশ্ব

৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল প্রশান্ত মহাসাগর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, সকাল ১১:৪৩
Shares
৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল প্রশান্ত মহাসাগর

ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে শক্তিশালী ৭.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই তথ্য জানিয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভানুয়াতুর সোলা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার (১২৪ মাইল) পশ্চিমে সমুদ্রের তলদেশে এই ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএস -এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল)।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় ভানুয়াতুতে প্রায়ই এ ধরনের বড় মাত্রার ভূকম্পন অনুভূত হয়ে থাকে।