...|...|...

বিশ্ব

উপযুক্ত সময়েই মার্কিন সেনাদের হতাহতের তথ্য প্রকাশ করা হবে: আরাঘচি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫৬
Shares
উপযুক্ত সময়েই মার্কিন সেনাদের হতাহতের তথ্য প্রকাশ করা হবে: আরাঘচি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবির জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যথাসময়েই মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম ইরনা জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরানের পক্ষ থেকে কোনো প্রতিরক্ষামূলক পাল্টা ব্যবস্থা নেওয়া হয়নি—যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এমন দাবি ভিত্তিহীন।

তিনি লেখেন, “বাস্তবতা হলো—যুক্তরাষ্ট্রের শত শত সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ডজন ডজন বিমান ভস্মীভূত হয়েছে (পেন্টাগনের সূত্র অনুযায়ী)।”

আরাঘচি আরও বলেন, “এটি কেবল হিমশৈলের চূড়ামাত্র।” অর্থাৎ প্রকৃত ক্ষয়ক্ষতির তুলনায় প্রকাশিত তথ্য খুবই সামান্য বলে দাবি করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, “আমরা যথাসময়ে সবকিছু প্রকাশ করব।”

তিনি আরও বলেন, “যারা ইরানকে নিয়ে মিথ্যাচার করেছে, তাদের জন্য পরিস্থিতি সুখকর হবে না।”

তবে আরাঘচির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।