...|...|...

বিশ্ব

উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৮

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সকাল ১১:১৪
Shares
উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৮

ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে সেতু থেকে গভীর খাদে পড়ে নদীতে ডুবে গেছে যাত্রীবাহী একটি বাস। এ দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঋষিকেশ-বদ্রীনাথ মহাসড়কের গুলার বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি একটি সেতু থেকে প্রায় ১০০ মিটার নিচে গভীর খাদে পড়ে যায়। পরে বাসটি নিচে বয়ে যাওয়া খরস্রোতা নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।

খবর পেয়ে ব্যাসি ও ধলওয়ালায় মোতায়েন রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকাজে যোগ দেন পুলিশ সদস্যরাও। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় এসডিআরএফের কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশীর নির্দেশে ঘটনাস্থলে আরও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

প্রশাসনের আশঙ্কা, নদীর তলদেশে থাকা পাথরের ফাঁকে এখনও কেউ আটকে থাকতে পারেন। এ কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।