...|...|...

সংবাদ

ঈদ উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

ঈদ উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৫:২৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২৬, সকাল ৭:৪৪
Shares
ঈদ উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রফতানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।  তবে এ সময় সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, অ্যাসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ পর্যন্ত সিএন্ডএফ কার্যক্রম চালু থাকবে।

রমজান মাসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম চলবে।

তিনি বলেন, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে।  ফলে এই সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করবে না।  আগামী ২৮ মার্চ থেকে আবার যথারীতি বন্দর কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বলেন, সরকারি ছুটির কারণে এ সময় দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।  এতে আমদানি-রফতানি কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে।

তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও সীমান্ত দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি রাশেদুজ্জামান।  তিনি বলেন, নিয়মিত প্রক্রিয়ায় পাসপোর্টধারী যাত্রীরা সীমান্ত অতিক্রম করতে পারবেন।

এদিকে ঈদের সরকারি ছুটির সময় বন্দর ও কাস্টমস হাউসের কিছু প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান।