...|...|...

বিশ্ব

ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, দুপুর ১২:১৭
Shares
ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

ইয়েমেনে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে সংঘাত তীব্র হওয়ায় এই সংখ্যা ক্রমেই বাড়ছে। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) জানিয়েছে, বাস্তুচ্যুতির প্রায় সব ঘটনাই ঘটেছে গত দুই মাসে।

সোমবার (২ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলছে, ঘরবাড়ি ছেড়ে পালানো পরিবারগুলো আশ্রয় খুঁজতে এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ থাকায় সংকটে পড়া মানুষের কাছে সহায়তা পৌঁছানো আরও কঠিন হয়ে উঠেছে।

আইওএম ইয়েমেনের মিশনপ্রধান আবদুসাত্তর এসোয়েভ বলেন, ‘বছরের পর বছর সংঘাতের পর ইয়েমেনের পরিবারগুলো আবারও ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। অনেকেই পরনের কাপড় ছাড়া আর কিছুই সঙ্গে নিতে পারছে না।’

তিনি আরও বলেন, এসব মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবা প্রয়োজন। পর্যাপ্ত অর্থায়ন না পেলে হাজারো পরিবার প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হতে পারে।

ইয়েমেনের গৃহযুদ্ধে ২০২২ সালে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে গত জুলাইয়ে তা ভেঙে পড়ে। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট এবং হুতি বিদ্রোহীদের মধ্যে হামলা-পাল্টা হামলা বেড়েছে।