...|...|...

বিশ্ব

ইরানে মার্কিন হামলায় নিহত ১৮, আহত ১০৫ নারী-শিশু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:২৮
Shares
ইরানে মার্কিন হামলায় নিহত ১৮, আহত ১০৫ নারী-শিশু

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দফার সামরিক হামলায় ইরানের বেশ কিছু এলাকায় হতাহতের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আল জাজিরার বরাতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন বাহিনীর চালানো হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর এই হতাহতের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, প্রতিটি সংখ্যার পেছনেই রয়েছে একজন মানুষ এবং একটি করে পরিবার।

আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ৪৪ জন শিশু রয়েছে যাদের বয়স ১৮ বছরের নিচে। এছাড়া নিহতদের মধ্যে দুজন নারী ও একটি শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে গত ১৮ জুন একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে তার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় সেই সমঝোতা ভেঙে যায় এবং গত জুলাই মাস থেকে দুই পক্ষের মধ্যে পুনরায় তীব্র সংঘাত শুরু হয়।