...|...|...

বিশ্ব

ইউরোপের কাছে কখনও নিষেধাজ্ঞা তোলার আকুতি জানাবে না রাশিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৫৯
Shares
ইউরোপের কাছে কখনও নিষেধাজ্ঞা তোলার আকুতি জানাবে না রাশিয়া

ছবি: সংগৃহীত

পশ্চিমারা নিজেরাই সম্পর্কের দেয়াল তুলেছে। রাশিয়া কখনো ইউরোপের পিছু ছুটবে না। নিষেধাজ্ঞা তুলে নিতে কারো কাছে আকুতিও জানাবে না বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ । ভ্লাদিভোস্তকে আয়োজিত ‘ইস্টার্ন ইকোনমিক ফোরামে’ বিশেষ বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

ল্যাভরভ বলেন, রাশিয়া কখনোই ইউরোপ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেনি। পারস্পরিক সম্পর্কে দেয়ালও তোলেনি। একক সিদ্ধান্তে দূরত্ব তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো ভেবেছিল আগের সহযোগিতা রাশিয়ার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে নিষেধাজ্ঞার পর মস্কো ক্ষমা চেয়ে তাদের দুয়ারে ফিরবে। কিন্তু সেই ধারণা ভুল।
এমন ঘটনা কখনো ঘটবে না।

রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাশিয়ার নিজস্ব জাতীয় মর্যাদা ও আত্মসম্মানবোধ আছে। কারো অনুকম্পার ওপর নির্ভর করে রাশিয়া চলে না।

ইউরোপের সদিচ্ছার ওপর মস্কো বিন্দুমাত্র নির্ভরশীল নয় বলেও উল্লেখ করেন তিনি। ল্যাভরভের মতে, আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার পর্যাপ্ত বন্ধু ও অংশীদার আছে। তারা পূর্ণ সদিচ্ছা ও সততার সাথে সহযোগিতা করতে প্রস্তুত।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এখন রাশিয়ার সাথে সৎ ও সুসম্পর্ক বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।