...|...|...

বিশ্ব

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৫
Shares
আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১১

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় উদ্ধার ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করা হয়। পাশাপাশি দুর্ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে নিহতদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া দুর্ঘটনায় অন্য কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ হলে এর ফলাফল প্রকাশ করা হবে।