আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৯ অক্টোবর শুরু হবে ম্যাচটি।
টেস্ট দলে ফিরেছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন অমিত হাসান।
এদিকে নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনকে ট্রাভেল রিজার্ভ হিসেবে দলের সাথে রাখা হয়েছে। অর্থাৎ মূল ১৫ সদস্যের বাইরে এই তিন ক্রিকেটারও দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে যাবেন।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।
ট্রাভেল রিজার্ভ: নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

