...|...|...

বিশ্ব

আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্য দেশগুলোকে বেরিয়ে যেতে বললেন ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৮
Shares
আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে সদস্য দেশগুলোকে বেরিয়ে যেতে বললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে সদস্য দেশগুলোকে অবিলম্বে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম রয়টার্স জানায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে আইসিসির তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি আদালতটিকে ‘নিয়ন্ত্রণহীন প্রতিষ্ঠান’ এবং ‘দুষ্টু লোকদের একটি গোষ্ঠী’ হিসেবে অভিহিত করেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর সদস্যদের কোনো ‘মার্কিন-বিরোধী ট্রাইব্যুনাল’-এর তথাকথিত ‘লোক দেখানো বিচার’ প্রক্রিয়ার মুখোমুখি হতে দেবে না।

তিনি বলেন, “আমি আইসিসির সদস্যভুক্ত সব দেশের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন তারা অবিলম্বে এই বেপরোয়া প্রতিষ্ঠানটি থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসে।”