গাজীপুরের কোনাবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ইসমাইল হোসেন শান্ত নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এসময় জয় বাংলা স্লোগান দিতে দেখা যাই ওই ছাত্রলীগ নেতাকে।
গ্রেফতারকৃত হলেন, গাজীপুর মহানগরীর ১০ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতরাতে মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো এবং সহিংস কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ওই নেতাকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোন ধরনের সহিংসতা রোধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

