...|...|...

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা তূর্য গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০২
Shares
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা তূর্য গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা খালিদ মাহমুদ তূর্য।

জামালপুর মেডিকেল কলেজ শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ তূর্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার রাতে জামালপুর পৌর শহরের দড়িপাড়ার বাড়ি থেকে বের হয়ে ওষুধ কেনার উদ্দেশ্যে গেইটপাড় এলাকায় গেলে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

জানা গেছে, খালিদ মাহমুদ তূর্য ২০২২ সালে জামালপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে। নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হয়েছে।’