...|...|...

সারাদেশ

কুমিল্লায় দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৩৪
Shares
কুমিল্লায় দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেফতার

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার। ছবি: টাইমস টুডে

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতারে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। দুই দিনে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলার বিভিন্ন থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ১০ নভেম্বর রাতে অভিযানে ৪২ জন এবং ১১ নভেম্বর রাতে আরও ৫৬ জনকে গ্রেফতার করা হয়। দুই দিনে মোট ৯৮ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যাতে জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে এবং কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডে অংশ নিতে না পারে, সে লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।