...|...|...

জাতীয়

আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, বিকেল ৫:৪০ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:১৭
Shares
আজ সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকায়

ছবি: সংগৃহীত

দেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি অব্যাহত থাকায় আজ (২৯ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের আশঙ্কা করা হচ্ছে ঢাকা অঞ্চলে।

শনিবার (২৯ আগস্ট) পিজিসিবির তথ্য বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।

পিজিসিবির পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ৬৯৮ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। এছাড়া ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে, কুমিল্লায় ৩১৫ মেগাওয়াট এবং রাজশাহী অঞ্চলে ৩০০ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া চট্টগ্রামে ১৯০ মেগাওয়াট, সিলেটে ১৫০ মেগাওয়াট, বরিশালে ১০০ মেগাওয়াট এবং রংপুর অঞ্চলে ২৫০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ব্যবধান বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় অঞ্চলভিত্তিক সরবরাহ ব্যবস্থাপনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।