...|...|...

রাজশাহী

আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সকাল ৬:৪২ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬, সকাল ৭:০৬
Shares
আজ দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে রাজশাহীর কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যায়ক্রমে সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য নির্ধারিত সময়ে এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বুধবার (৭ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা ছাঁটাই করা হবে। এ কাজের জন্য বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা ১১ কেভি সূর্যপুর ফিডারের আওতাধীন পূর্ব বাঘহাটা, পিল্লাপাড়া, মথুরা, সাহাপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এরপর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আরও সাড়ে তিন ঘণ্টা মথুরা, সাহাপাড়া, সূর্যপুর, বড়গাছি ও ইটাঘাটি এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণকাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।