সৌদি আরবের বিমানবন্দর ও বেসামরিক স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। একই সাথে এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা।
শুক্রবার (৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের এ অবস্থানের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ মানুষকে লক্ষ্য করে চালানো এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এসব আক্রমণ নিরীহ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলার পাশাপাশি পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে।
এ সংকটময় পরিস্থিতিতে সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সাথে হুথিদের এ ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জোর দাবি জানিয়েছে ঢাকা।


