...|...|...

সারাদেশ

আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, রাত ১১:১৮
Shares
আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে: হুইপ দুলু

বক্তব্য রাখেন চট্টগ্রামে সাত মাসের যমজ কন্যাসহ বাবার মৃত্যু। ছবি: টাইমস টুডে

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেশি বেশি আখ চাষের মাধ্যমে দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হবে। নাটোরসহ দেশের সব চিনিকল টিকিয়ে রাখতে হবে। চিনিকল বন্ধ হয়ে গেলে চিনির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাবে। পাশাপাশি জীবিকা হারাবেন এ শিল্পের ওপর নির্ভরশীল হাজার হাজার মানুষ। তাই দেশের চিনি শিল্পকে বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর চিনিকলের ৪৩তম মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিনিকল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সুরুজ, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন।

ব্যবস্থাপনা পরিচালক জানান, ২০২৬-২৭ মাড়াই মৌসুমে ৬৫ কার্যদিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ দশমিক ৭ শতাংশ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুলু অন্য অতিথিদের সাথে নিয়ে মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দীর্ঘ ২১ বছর পর আবারও নাটোর চিনিকলের মাড়াই মৌসুম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিলেন তিনি।

এর আগে শুক্রবার দুপুরে রানী ভবানী রাজবাড়ির আনন্দ ভবনে বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলা আয়োজিত শারদীয় দুর্গাপূজা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ দুলু।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই বাংলাদেশি হিসেবে মিলেমিশে বসবাস করি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ বা বৈষম্য নেই। ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ।

তিনি আরও বলেন, আমাদের ঠিকানা বাংলাদেশ, আমাদের অস্তিত্ব বাংলাদেশ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাংলাদেশি পরিচয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলার সভাপতি তপন চৌধুরী হাবু ও সাধারণ সম্পাদক সুজিত ঘোষ প্রমুখ।