...|...|...

আইন ও আদালত

অপ্রতীম হত্যাকাণ্ড, ৪ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫৩ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৩৫
Shares
অপ্রতীম হত্যাকাণ্ড, ৪ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন

অপ্রীতম। ছবি: সংগৃহীত

স্কুলশিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডে গ্রেফতার ৪ আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা আমলি আদালত-৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলির আদালতে আসামিদের তোলা হয়। তবে এখন পর্যন্ত (সন্ধ্যা ৭টা) রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়নি।

জানা গেছে, বিকেল ৪টার দিকে আসামিদের আদালতে তোলা হয়। তিন ঘণ্টা পার হলেও আদালত এ বিষয়ে কোনো আদেশ দেয়নি।

এর আগে রবিবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫) ও মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মো. সিয়াম (১৯) নামের আরও একজনকে আটক করে তার বিরুদ্ধে পাওয়া তথ্য-প্রমাণ যাচাই করা হচ্ছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সাথে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীমের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিহত অপ্রতীম স্থানীয় বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।