...|...|...

আইন ও আদালত

শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যা, ৮ বছর পর আসামির মৃত্যুদণ্ড

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, দুপুর ১:০০
Shares
শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যা, ৮ বছর পর আসামির মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় আট বছর বয়সী শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যার ঘটনায় মো. ইমন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঘটনার প্রায় আট বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় দেন।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৮ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ হয় শিশু সোহাগ। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পতেঙ্গা মডেল থানার খালপাড় চেয়ারম্যান গলির শাহিদের একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, বরই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সোহাগকে ওই পরিত্যক্ত ঘরে নিয়ে যায় ইমন। সেখানে শিশুটিকে বলাৎকার করা হয়। পরে ঘটনাটি অন্যদের জানিয়ে দেওয়ার আশঙ্কায় ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে বৃহস্পতিবার আদালত অভিযুক্ত মো. ইমনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। দীর্ঘ আট বছর পর এ রায় ঘোষণা হলো।