...|...|...

বিশ্ব

‘কোনো কারণেই যাবেন না’, ৬ দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৮
Shares
‘কোনো কারণেই যাবেন না’, ৬ দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা

ছবি: সংগৃহীত

নিরাপত্তাঝুঁকির কারণে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে ভ্রমণ না করতে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশগুলো হলো ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন।

সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দেশ ছয়টি এখনো তাদের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতা ‘লেভেল-৪’-এর আওতায় রয়েছে। এই সতর্কতার অর্থ হলো, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।

পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের কনস্যুলার সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতার কারণে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি রাখা হয়েছে।

পোস্টে মার্কিন নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, ‘এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’

এ ছাড়া আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানের নামও সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের মোট ২৩টি দেশ তাদের সর্বোচ্চ ‘লেভেল-৪’ ভ্রমণ সতর্কতার আওতায় রয়েছে।