...|...|...

বিশ্ব

২৭ ইসরায়েলি কূটনীতিককে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিল যুক্তরাজ্য

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৬
Shares
২৭ ইসরায়েলি কূটনীতিককে দেশ ছাড়ার হুঁশিয়ারি দিল যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলের ২৭ জন কূটনীতিককে দেশ ছাড়তে বলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে লন্ডন। 

সোমবার (৫ অক্টোবর) ইসরায়েলি গণমাধ্যম ‘ইয়েদিওথ অহরোনোথ’-এর বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

আল জাজিরার বরাতে ইসরায়েলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত দেশটির কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, যুক্তরাজ্য সরকার এই শর্তের ওপর অনড় রয়েছে।

এর আগে, গত মাসে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর ওপর ব্রিটিশ সরকার নিষেধাজ্ঞা ঘোষণা করার পর, ইসরায়েল যুক্তরাজ্যকে আগামী ৩০ দিনের মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমে তাদের কনস্যুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।

দুইজন ইসরায়েলি কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত অন্য দুটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল এই কনস্যুলেট বন্ধের একটি নির্দিষ্ট সময়সীমা যুক্তরাজ্যকে জানিয়ে দিয়েছিল এবং সতর্ক করেছিল যে, ওই ৩০ দিন পর কনস্যুলেটে কর্মরত ব্রিটিশ কূটনীতিকরাও তাদের কূটনৈতিক পদমর্যাদা হারাবেন।