...|...|...

রাজধানী

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২০

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১১:৪৫
Shares
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২০

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৬২ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানকালে ১টি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, ২টি চাকু, ৭টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।