...|...|...

রাজধানী

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে প্রাণ গেল যুবকের

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০:৫৬
Shares
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে প্রাণ গেল যুবকের

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।

রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন। তার বর্তমান ঠিকানা টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া হিসেবে। তার স্থায়ী বাড়ি ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে সকাল ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।