...|...|...

বিশ্ব

২০২৭ সালে জ্বালানি তেলের দাম কত হবে, জানাল ব্যাংক অব আমেরিকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ২:২৮ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, রাত ২:৩১
Shares
২০২৭ সালে জ্বালানি তেলের দাম কত হবে, জানাল ব্যাংক অব আমেরিকা

ছবি: সংগৃহীত

২০২৭ সালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের গড় দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংক অব আমেরিকা। একই সাথে ২০২৮ সালে এই দাম গড়ে ৭০ ডলারে নেমে আসতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আল-জাজিরার বরাতে ব্যাংক অব আমেরিকা জানিয়েছে, আগামী বছরগুলোতে তেলের দাম নির্ধারণে ভূরাজনৈতিক পরিস্থিতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রবিবার প্রকাশিত এক নোটে ব্যাংকটি বলেছে, ডেটেড ব্রেন্টের মতো সরাসরি সরবরাহভিত্তিক বেঞ্চমার্কের দাম সামনের মাসের ফিউচার চুক্তির তুলনায় উল্লেখযোগ্য প্রিমিয়ামে লেনদেন হচ্ছে। এটি স্বল্পমেয়াদি বাস্তব বাজারে তেলের তীব্র সংকটের স্পষ্ট ইঙ্গিত।

ব্যাংকটির মতে, জ্বালানি অবকাঠামোর ওপর সরাসরি সামরিক হামলার কারণে এই সরবরাহসংকট তৈরি হয়েছে।

একই সাথে ব্যাংক অব আমেরিকার পূর্বাভাস, ২০২৭ ও ২০২৮—উভয় বছরেই বৈশ্বিক তেলের চাহিদা আগের বছরের তুলনায় দৈনিক প্রায় ৩০ লাখ ব্যারেল করে বাড়বে।