...|...|...

বিশ্ব

ইরানকে ঘিরে নতুন মার্কিন নিষেধাজ্ঞা, তালিকায় ৮ ব্যক্তি ও ২২ প্রতিষ্ঠান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, রাত ১:০৬
Shares
ইরানকে ঘিরে নতুন মার্কিন নিষেধাজ্ঞা, তালিকায় ৮ ব্যক্তি ও ২২ প্রতিষ্ঠান

ছবি: সংগৃহীত

ইরান-সংশ্লিষ্ট আরও ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত আট ব্যক্তি এবং ২২টি বাণিজ্যিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নতুন করে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। খবর আল-জাজিরার।

সর্বশেষ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন ইরানের আট নাগরিক। তাদের সাথে মেল্লাত এক্সচেঞ্জ কোম্পানি, মিনা ফাশকি অ্যান্ড পার্টনার্স এক্সচেঞ্জ কোম্পানি এবং রাহবার বাজারগানি নেসিম বাহারান কেশম কোম্পানির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত অন্তত ১৬টি কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তুরস্ক ও হংকংয়ে নিবন্ধিত কয়েকটি প্রতিষ্ঠানও নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।