...|...|...

সারাদেশ

১৭ বছরের সংগ্রাম যেন নিজেদের ভুলে ব্যর্থ না হয়: শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ভোর রাত ৪:৪৯ | আপডেট: ২১ আগস্ট ২০২৬, রাত ২:১৬
Shares
১৭ বছরের সংগ্রাম যেন নিজেদের ভুলে ব্যর্থ না হয়: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফরিদপুর- আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের অর্জন কোনোভাবেই নিজেদের ভুল, দুর্নীতি, সন্ত্রাস বা চাঁদাবাজির কারণে নষ্ট হতে দেওয়া যাবে না। তিনি মাদক, দুর্নীতি, সন্ত্রাস চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, গ্রাম, ওয়ার্ড ইউনিয়ন পর্যায় থেকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শনিবার ( জুলাই) বিকেলে ফরিদপুর শহরের থানা রোডের ব্যাংক এশিয়া মোড়ে ফরিদপুর নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিতনাগরিক আলোচনা বিজয়ের বর্ষপূর্তিঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের ১৭ বছরের সংগ্রাম যেন নিজেদের ভুলের কারণে ব্যর্থ না হয়। যে কোনো মূল্যে দুর্নীতি চাঁদাবাজি থেকে নিজেদের দূরে রাখতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদক, দুর্নীতি, সন্ত্রাস চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। তিনি বলেন, এই সামাজিক আন্দোলনের সূচনা হতে হবে প্রতিটি পরিবার, গ্রাম, ওয়ার্ড ইউনিয়ন থেকে।

উন্নয়ন পরিকল্পনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে এবং প্রধানমন্ত্রীরও অনুমোদন রয়েছে। দেশের পানি সংকট নিরসনে পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বাস্তবায়ন করা হবে। একই সাথে খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ ব্যবস্থাপনার ওপরও সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, ফরিদপুরকে বিভাগ ঘোষণা, পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং কৃষকদের জন্য আধুনিক পেঁয়াজ সংরক্ষণাগার নির্মাণ সরকারের অগ্রাধিকারমূলক পরিকল্পনার মধ্যে রয়েছে। ফরিদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এসব প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

পেঁয়াজচাষিদের দুর্ভোগের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ন্যায্যমূল্য না পেয়ে অনেক কৃষক উৎপাদিত পেঁয়াজ ফেলে দিতে বাধ্য হন। সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয় আধুনিক সংরক্ষণাগার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন।

ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিষয়ে তিনি বলেন, ভৌগোলিক শিক্ষাগত গুরুত্ব বিবেচনায় ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি। জেলার চারজন সংসদ সদস্যই বিষয়ে একমত হয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীরও ইতিবাচক সম্মতি রয়েছে। তাই ভবিষ্যতে ফরিদপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফরিদপুর মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর- আসনের সংসদ সদস্য প্রফেসর . মো. ইলিয়াস মোল্লা, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং জেলা বিএনপির সভাপতি মোদাররেস আলী ইছা। অনুষ্ঠানে নাগরিক কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।