...|...|...

বিশ্ব

১০ স্যাটেলাইট নিয়ে চীনা রকেটের সফল উৎক্ষেপণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৪২ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৫
Shares
১০ স্যাটেলাইট নিয়ে চীনা রকেটের সফল উৎক্ষেপণ

মহাকাশ গবেষণায় আরও এক ধাপ এগিয়েছে চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট ‘ঝুয়েক-টু ই’-এর মাধ্যমে একসঙ্গে ১০টি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত দোংফেং বাণিজ্যিক মহাকাশ উদ্ভাবন পরীক্ষাকেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

উৎক্ষেপণের পর ‘ঝুয়েক-টু ই’ সফলভাবে মহাকাশে পৌঁছে ১০টি স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করে। চীনা মহাকাশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্যাটেলাইটগুলো একটি বৃহৎ ‘মেগা-কনস্টেলেশন’-এর অংশ হিসেবে কাজ করবে।

মেগা-কনস্টেলেশনভিত্তিক স্যাটেলাইট নেটওয়ার্ক টেলিযোগাযোগ, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন মহাকাশভিত্তিক প্রযুক্তিগত সেবা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

চীনা কর্মকর্তারা জানিয়েছেন, এটি ছিল ‘ঝুয়েক-টু ই’ রকেটের পরীক্ষামূলক উড্ডয়ন। উৎক্ষেপণ থেকে শুরু করে স্যাটেলাইটগুলোকে নির্ধারিত কক্ষপথে স্থাপন পর্যন্ত পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।

চীনের বাণিজ্যিক মহাকাশ খাতের জন্য এ সাফল্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে দেশটির নিজস্ব রকেট প্রযুক্তি ও বৃহৎ স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলার সক্ষমতাও আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলছে।