...|...|...

বিশ্ব

স্পেনের অভিবাসীবাহী নৌকায় মিলল ১৪ লাশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৪৮
Shares
স্পেনের অভিবাসীবাহী নৌকায় মিলল ১৪ লাশ

ছবি: সংগৃহীত

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১০০ অভিবাসী বহনকারী একটি নৌকা উদ্ধার করার পর সেখান থেকে ১৪ জনের লাশ পাওয়া গেছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের ওপর চাপও বাড়ছে।

রবিবার স্পেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার কয়েক দিন আগেই এই প্রাণহানির ঘটনা ঘটল। দেশটির নির্বাচনী প্রচারে অভিবাসন এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

ইএফই জানিয়েছে, মোট ১৪টি লাশ তীরে আনা হয়েছে। এর আগে স্পেনের সামুদ্রিক উদ্ধার সংস্থা জানিয়েছিল, নৌকাটিতে আট থেকে ১০টি লাশ পাওয়া গেছে এবং গুরুতর অবস্থায় ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নৌকাটি এল হিয়েরো দ্বীপের দক্ষিণে প্রায় ৩৯ নটিক্যাল মাইল বা ৭২ কিলোমিটার দূরে শনাক্ত করা হয়। পরে সেটিকে টেনে লা এস্তাকা বন্দরের দিকে নেওয়া হচ্ছিল।

অন্যদিকে পৃথক আরেকটি নৌকা থেকে বেঁচে যাওয়া ৮৪ জন অভিবাসী এল হিয়েরো দ্বীপের লা রেস্তিঙ্গা বন্দরে নামেন। সেখানে একটি অভিবাসী গ্রহণকেন্দ্র ও অস্থায়ী হাসপাতাল রয়েছে। দ্বীপটিতে পৌঁছানো অধিকাংশ অভিবাসীবাহী নৌকার যাত্রীদের সেখানেই প্রাথমিকভাবে গ্রহণ ও প্রক্রিয়াকরণ করা হয়।

ক্যানারি দ্বীপপুঞ্জমুখী এই সমুদ্রপথ বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন রুট হিসেবে পরিচিত।