পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এক প্রজ্ঞাপনে এই সংশোধনের সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের আলোকে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় থাকা ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে।
এর আগে স্কুল-কলেজের ছুটির তালিকায় এই ছুটির তারিখ ২৪ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছিল। যদিও এসব ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

