...|...|...

বিশ্ব

সৌদির ২ অঞ্চলে সতর্কতা জারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০৮
Shares
সৌদির ২ অঞ্চলে সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

ইয়েমেনের সীমান্তবর্তী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমের জিজান এবং দক্ষিণাঞ্চলের নাজরান প্রদেশে সম্ভাব্য বিপদের আশঙ্কায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জরুরি সতর্কতা জারি করেছে সৌদি সিভিল ডিফেন্স। খবর আল জাজিরার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানিয়েছে, ওই অঞ্চলের মানুষজনকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে সরে যেতে হবে এবং বিপদ কেটে গেছে বলে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বেশ কয়েকবার জিজান ও নাজরানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর পরিপ্রেক্ষিতেই দেশটির কর্তৃপক্ষ এই নিরাপত্তা সতর্কতা জারি করল।