...|...|...

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ

সেমিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে কারা আছেন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, রাত ৮:১৪
Shares
সেমিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশে কারা আছেন

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার মিশনে  পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনতে পারে কোচ টমাস ডুলির দল।

অ্যাকিলিস টেন্ডনের চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ডিফেন্ডার সাদ উদ্দিনের পরিবর্তে রাইট-ব্যাক পজিশনে ফিরছেন রহমত মিয়া। এ ছাড়া আক্রমণভাগে মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় একাদশে সুযোগ পাচ্ছেন জাপান প্রবাসী ফরোয়ার্ড শুকি ইতোফুসা।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে থাকছেন মোট আটজন প্রবাসী ফুটবলার। গোলপোস্টের নিচে মেহেদী হাসান শ্রাবণ, রক্ষণে রহমত মিয়া ও আক্রমণে রাকিব হোসেন—এই তিন দেশি খেলোয়াড়ের সঙ্গে বাকি আটটি পজিশনে লড়বেন প্রবাসীরা।

রক্ষণভাগে তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদের সাথে মাঝমাঠ সামলাবেন হামজা চৌধুরী, সমিত সোম ও কাজেম কিরমানি। আর আক্রমণভাগে রাকিবের সঙ্গী হবেন শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।

গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে ৫ গোল দিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় গ্রুপ পর্বে না থাকা আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহজাদের মতো পাঁচ প্রবাসী ফুটবলার স্কোয়াডে ফেরায় বেশ শক্তিশালী হয়েই মাঠে নামছে পাকিস্তান। নলবার্তো সোলানোর দলের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে স্বাগতিকেরা।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, তারিক রায়হান কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, সমিত সোম, কাজেম শাহ, রাকিব হোসেন, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।