...|...|...

সারাদেশ

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাই গ্রেফতার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৩
Shares
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাই গ্রেফতার

আনোয়ার হোসেন খান জ্যোতি। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি রাজনৈতিক মামলায় আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই এবং হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হরগজ এলাকার নিজ বাড়ি থেকে জ্যোতিকে গ্রেফতার করা হয়। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, একটি রাজনৈতিক মামলায় জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আনোয়ার হোসেন খান জ্যোতি সাটুরিয়ার হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত।

স্থানীয় রাজনীতিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবেও জ্যোতির পরিচিতি রয়েছে। তিনি হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে।

ওসি মোশাররফ হোসেন বলেন, জ্যোতিকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।