...|...|...

বিশ্ব

সাত মাস পর ইরানের সাথে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৭:৩৫
Shares
সাত মাস পর ইরানের সাথে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক

ছবি: সংগৃহীত

ইরানের সাথে প্রায় সাত মাস ধরে বন্ধ থাকার পর আবার সরাসরি বিমান চলাচল শুরু করেছে ইরাকের জাতীয় বিমান সংস্থা ইরাকি এয়ারওয়েজ। আঞ্চলিক সংঘাতের জের ধরে দীর্ঘদিন স্থগিত থাকার পর অবশেষে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ ফ্লাইট চলাচল পুনরায় চালু হলো।

আজ সকালে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে একটি ফ্লাইট উড্ডয়নের মধ্য দিয়ে এই সেবা চালু হয়।

এক বিবৃতিতে ইরাকি এয়ারওয়েজ জানিয়েছে, প্রয়োজনীয় কারিগরি ও আইনি অনুমোদন পাওয়ার পর ইরানের তেহরান, মাশহাদ ও ইসফাহান শহরের উদ্দেশে নিয়মিত ফ্লাইট চালু করা হয়েছে। আপাতত নাজাফ থেকে প্রতিদিন এসব গন্তব্যে ফ্লাইট চলবে।

এর আগে ইরানের বেসামরিক বিমান পরিবহন খাতের ওপর মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ২৫ সেপ্টেম্বর নাজাফ বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছিল।

সম্প্রতি বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতার ভিত্তিতে বিশেষ ছাড় পাওয়ার পর পুনরায় আকাশপথ চালু হলো। গত রবিবার ইরানের ক্যাস্পিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটও নাজাফে অবতরণ করেছিল।