...|...|...

রাজনীতি

সরকার অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে: ফখরুল

সরকার অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে: ফখরুল

Times Today
প্রকাশ: ১১ মে ২০২৬, ভোর রাত ৪:২৫ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬, রাত ১১:৪১
Shares
সরকার অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে: ফখরুল


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শঙ্কিত। সরকার অস্ত্র উদ্ধারসহ অপরাধ দমনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বাংলাদেশের সম্মান ও আন্তর্জাতিক মর্যাদার সঙ্গে সরাসরি জড়িত। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। আমরা মনে করি, এর মাধ্যমে পুরো দেশকেই অপমান করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমি নিজে আগে ক্রিকেট খেলেছি, এমনকি ক্রিকেট বোর্ডের সদস্যও ছিলাম। বর্তমানে রাজনীতিতে যুক্ত থাকলেও ক্রিকেটের গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি। ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক বিষয় জড়িত থাকে, আর এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের দেশের সম্মান।’

এ বিষয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেয়া সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন।

এছাড়াও তিস্তা, পদ্মাসহ অভিন্ন নদীগুলোর পানিবণ্টন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে তিস্তা, পদ্মাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তির বিষয়গুলো সমাধান করা হবে।’

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত ছিলেন।