পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বল প্রয়োগ করে কোনো হত্যাকাণ্ড ঘটায়নি বর্তমান সরকার; বরং বিএনপির নেতাকর্মীরাই হত্যার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতাদের সাথে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির সাহায্য নিয়ে দেশের মাটিতে পা রাখতে পারবেন না পলাতক শেখ হাসিনা।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা বাংলাদেশকে কখনোই ভালোবাসেনি, পেছন থেকে তারাই ফ্যাসিস্টদের শক্তি যোগাচ্ছে।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।


