...|...|...

জাতীয়

নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, বিকেল ৩:০৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৪
Shares
নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর তিনি ইতিমধ্যে দলের মহাসচিব ও মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দায়িত্ব নেওয়ার আগে তাকে শপথবাক্য পাঠ করতে হবে। এ নিয়ে এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে- কে তাকে এই শপথ পাঠ করাবেন।

ধারণা করা হচ্ছে, এই দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এর পেছনে সাংবিধানিক যুক্তি হলো- বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুসারে, স্পিকার যখন রাষ্ট্রপতির দায়িত্বে থাকেন, তখন তার সংসদীয় কার্যক্রম চালিয়ে যান ডেপুটি স্পিকার।

আবার সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, তৃতীয় তফসিলভুক্ত পদে দায়িত্ব নেওয়ার আগে নির্ধারিত শপথ নিতে হয়, আর সেই শপথ পাঠ করানোর ভার থাকে স্পিকারের ওপর।

যেহেতু বর্তমানে স্পিকারের দায়িত্ব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদের হাতে, তাই সংসদে স্পিকারের কার্যাবলী সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এই কাঠামো অনুসরণ করলে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পাঠ করানোর দায়িত্বও বর্তাবে কায়সার কামালের ওপরই- এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এর আগে তিনি বিএনপির আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে শপথ অনুষ্ঠানের সাংবিধানিক প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষ পর্যন্ত কীভাবে সম্পন্ন হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।